পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নারী পুলিশকে কামড়, এক মাসের জেল

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা পার হতে বাধা দেয়ায় পুলিশের এক নারী সদস্যকে কামড়ে দেন তানিয়া (২২) নামের এক নারী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অভিযান চলে। বুধবার সকাল থেকে আবার শুরু হয় কার্যক্রম।

কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় স্থাপিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তানিয়া সড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় পুলিশের নারী সদস্য মুক্তা তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মুক্তার হাতে কামড়ে দেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ৩৫৩ দণ্ডবিধিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, “পুলিশের ওপর আক্রমণের কারণে এবং আদালতে এসে চিৎকার-চেঁচামেচি করায় এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।”

পদচারী সেতু ও পাতাল পথ ব্যবহার না করে রাস্তা পার হওয়া ঠেকাতে অভিযান শুরু করেছে পুলিশ। স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়কে এ অভিযান চলছে।

নিয়ম অমান্য করায় মঙ্গলবার প্রথম দিনে ৩৩১ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবারও কয়েকশ পথচারীকে জরিমানা করা হয় বলে জানা গেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নারী পুলিশকে কামড়, এক মাসের জেল

আপডেট টাইম : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪