পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’

ঢাকা: বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর কোন নৈতিক অধিকার নেই বলে দাবি করেছেন ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এইচ টি ইমামের স্বীকারোক্তিমূলক বক্তব্যে আবারো প্রমাণিত হয়েছে যে, ৫ জানুয়ারির নির্বাচন ছিল ভোটারবিহীন ও তামাশার। আর নির্বাচন কমিশন ছিল সম্পূর্ণ ব্যর্থ। এই বক্তব্যের পর সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার আর নেই। নির্বাচন কমিশনার নামক কিছু অথর্বের এই পদে থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করার আর কোনো সুযোগ নেই। রাষ্ট্রের যে কোটি কোটি টাকা অপচয়ের সহিংস আয়োজন করেছে ইসি, এর জবাবদিহিতা থেকে তারা মুক্ত হতে পারবে না। এইচ টি ইমামের বক্তব্যে আরো প্রমাণিত হয়েছে, পিএসসি নামক প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেছে।

তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় যুক্ত করে একতরফা ও নির্লজ্জ নির্বাচনী তামাশা এবং জাতীয় জনমতের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়ে দলীয় প্রশাসনের পাহারায় প্রহসনের যে তামাশা আওয়ামীলীগ মঞ্চস্থ করেছে তা ইতিহাসের আস্তাকুঁড়ে ঘৃণাভরে প্রত্যাখ্যাত হয়েছে। এখন অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করে জাতিকে গভীর সংকট ও লজ্জা থেকে মুক্তি দিতে হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’

আপডেট টাইম : ০২:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪