পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাসচাপায় ইবি ছাত্র নিহত

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাসচাপায় নিহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অন্তত ১৫ টি বাসে ভাংচুর ও আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।

নিহত ছাত্রের নাম মো. টিটু। তিনি বায়োটেকনোলজি অ্যান্ড জেনটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

রোববার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চাপায় ক্যাম্পাসের ভেতরে ওই ছাত্র নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের সড়কে ভাড়া করা আরেকটি বাসকে অতিক্রম করার সময় ঝিনাইদহগামী বাসটির নিচে চাপা পড়েন টিটু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অন্তত ১৫ টি বাসে ভাংচুর ও আগুন দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ভাংচুর চালান।

তাঁরা উপাচার্যের বাসভবন ভাংচুরের চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাসচাপায় ইবি ছাত্র নিহত

আপডেট টাইম : ১২:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪