অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাইকগাছায় মৃত্যুর দু’মাস পর ব্যবসায়ীর লাশ উত্তোলন

পাইকগাছা : খুলনার পাইকগাছায় মৃত্যুর প্রায় ২ মাস পর আদালতের নির্দেশে পুন: ময়না তদন্তের জন্য ব্যবসায়ী মৃত্যুঞ্জয়ের লাশ উত্তোলন করা হয়েছে। তিনি হরিপদ মন্ডলের ছেলে।

রোববার সকালে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুঞ্জয়ের নিজ গ্রাম উপজেলার খড়িয়া মিনহাজচক বসত বাড়ির সমাধিস্থল থেকে তার লাশ উত্তোলন করা হয়।

জানা যায়, গত ৮ অক্টোবর বসতবাড়ির পার্শ্ববর্তী খড়িয়া এলাকার যৌথ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থায় মৃত্যুঞ্জয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেছে বলে প্রচার করে অপর যৌথ ব্যবসায়ী সুধান্য ঢালীর ছেলে দেবদাস ঢালী ওরফে পটল।

পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে ব্যবসায়ীক লেনদেনের কেন্দ্র করে একই এলাকার সুধান্য ঢালীর ছেলে দেবদাস ঢালী ওরফে পটল তাকে হত্যা করেছে।

এ ঘটনায় ১২ অক্টোবর মৃত্যুঞ্জয়ের কাকা তারক মন্ডল বাদি হয়ে দেবদাসসহ ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ময়না তদন্তের আত্মহত্যার রিপোর্ট প্রত্যাখ্যান করে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনপূর্বক পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন।

আদালতের নির্দেশ মোতাবেক রোববার জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলনপূর্বক পুনরায় মর্গে প্রেরণ করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাইকগাছায় মৃত্যুর দু’মাস পর ব্যবসায়ীর লাশ উত্তোলন

আপডেট টাইম : ০৬:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪