পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশের সম্পদ লুণ্ঠিত হয়’

সুনামগঞ্জ : আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর খালেদা জিয়া ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্থ হতো। খালেদা জিয়ার দল উন্নয়নে বিশ্বাসী নয়, তাই তারা নির্বাচন বানচালের জন্য যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে সঙ্গে নিয়ে মানুষ হত্যা করেছিল।

মঙ্গলবার বেলা ৩টায় তার নিজ নির্বাচনী এলাকা শাল্লা উপজেলা সদর কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস এতে সভাপতিত্ব করেন। এছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট শামছুন নাহার, শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশের সম্পদ লুণ্ঠিত হয়’

আপডেট টাইম : ০৩:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪