
নিজস্ব সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে ধবলসুতী বিওপির টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফের যেকোনো ধরনের পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
বিজিবি আরও জানায়, এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
মো:রশিদুল ইসলাম 












