পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে ৪০ গার্মেন্টসে পাইলট প্রজেক্ট

ঢাকা : পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকার মোট ৪০টি পোশাক কারখানায় পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। তৈরি পোশাক এবং রফতানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর যৌথ উদ্যোগে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে ‘চ্যাঞ্জিং জেন্ডার নর্মস অব গার্মেন্টস এমপ্লয়ী (চ্যাঞ্জ)’ শীর্ষক কারখানার মালিকদের নিয়ে এক সেমিনারে এ প্রকল্প সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে গার্মেন্টস শিল্পের ওপর গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিকিং।

এতে বলা হয়, এই প্রকল্পের আওতায় উক্ত ৪০টি কারখানার শ্রমিক-মালিকদের নিয়ে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সভার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জেন্ডার সমতা বিষয়ে তাদেরকে সচেতন করা হবে। এছাড়া কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি করে পোশাকের গুণগতমান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়ক ভূমিকা রাখবে।

সেমিনারে শ্রমিকদের শব্দ দূষণমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে মালিক-কর্মচারী এবং শ্রমিকদের সহযোগিতার মনোভাবের ওপর গুরুত্ব দেয়া হয়। কারখানায় জেন্ডার সমতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে, ৫ কোটি ২০ লাখ টাকা। সময় লাগবে ২ বছর ৩ মাস। যা ২০১৪ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।

সেমিনারে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, প্রকল্প পরিচালক মহসিন উদ্দিন আহমেদ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে ৪০ গার্মেন্টসে পাইলট প্রজেক্ট

আপডেট টাইম : ০৫:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪