পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব শীর্ষক সেমিনার

ঢাকা : নৌবাহিনীর ব্যবস্থাপনায় সমুদ্র সম্পদের নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব তুলে ধরতে ‘Safeguarding and Harnessing Maritime Resources of Bangladesh–A Strategic Roadmap for Economic Security’ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত কমান্ড মেসে সেমিনারের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, (জি), এনবিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রথম দিনে সমুদ্রে মৎস্য সম্পদ, জীব বৈচিত্র ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, জরীপ ও গবেষণা, সমুদ্র সম্পদের নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় এবং জাতীয় অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক ফিশারিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের পরিচালক, উপ-মহাপরিচালক কোস্টগার্ড, পরিচালক নৌবাহিনী হাইড্রোগ্রাফি পরিদপ্তর প্রমুখ।

এছাড়া সেমিনারে নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সমুদ্র সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে সচেতনতার পাশাপাশি যথাযথ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারের সমাপনী দিনে বৃহস্পতিবার নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অর্থনীতিতে সমুদ্র সম্পদের গুরুত্ব শীর্ষক সেমিনার

আপডেট টাইম : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪