পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

জিসিসিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : মেয়র মান্নান

গাজীপুর : ঠিকাদার-কাউন্সিলরসহ সকলের সমন্বয়ের মাধ্যমে কাজের মান ঠিক রেখে গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র অধ্যাপক এম এ মান্নান।

বৃহস্পতিবার বিকেলে জিসিসির নগর ভবন অডিটোরিয়ামে ২০১৪-১৫ অর্থ বছরে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারদের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঠিকাদারদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে তত্ত্বাবধানে থাকা কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা এবং কাজের গুণগত মান ঠিক রাখা। কাজের মান ভাল হলে সিটি কর্পোরেশনের সুনামের সাথে আপনারাও জনগণ হিসেবে সুবিধাভোগী হবেন।’

কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। ঠিকাদারদের করা কাজের মান যাচাই করা জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব।

জিসিসির পূর্ত বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. আলেক বলেন, উন্নয়ন কাজের ধারাবাহিকতা ও মান বজায় রাখতে ঠিকাদার, কাউন্সিলর ও প্রকৌশলীদের সমন্বয়ে কাজ করতে হবে।

মেয়র অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জিসিসি সচিব আমিনুল ইসলাম, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সুলতান আহমেদ, আজিজুর রহমান, হোসনে আরা, নির্বাহী প্রকৌশলী ও মেয়রের একান্ত সচিব মো. মজিবুর রহমান কাজল প্রমুখ।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

জিসিসিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে : মেয়র মান্নান

আপডেট টাইম : ০৫:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০১৪