পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘জিএসপি নয়, সুপার জিএসপি’র জন্য প্রচেষ্টা চালানো উচিত’

ঢাকা: তৈরি পোশাকখাতের পণ্য রফতানির ক্ষেত্রে শুধু জিএসপি নয়, সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন আরএমজি (রেডি মেইড গার্মেন্টস) ক্লাব।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে আরএমজির ক্লাবের সমন্বয়ক সুলতানা বেগম বলেন, বাংলাদেশের তৈরি পোশাক সারা বিশ্বে সমাদৃত। অথচ পোশাক রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের জিএসপি সুবিধা তুলে নিয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “উন্নত দেশগুলোর সঙ্গে শুধু জিএসপির সুবিধার জন্য লবিং না করে সুপার জিএসপি সুবিধা আদায়ের জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত। কারণ এখন আমরা জিএসপি নয় সুপার জিএসটির দাবি জানাচ্ছি।”

অভিযোগ করে সুলতানা বলেন, “বিদেশি বায়াররা দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। অথচ বাংলাদেশের নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বরাবরই বঞ্চিত হচ্ছে।”

এ সময় যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ইউরোপীয়ান ইউনিয়নসহ সব উন্নত দেশকে বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে বাধ্য করার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

অবিলম্বে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্স শ্রমিক ও কারখানার নিরাপত্তার নামে কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করছে। এমনকি বন্ধ হয়ে যাওযা কারখানাগুলো শ্রুম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না। এ বিষয়ে এই সংগঠন দুইটি কোনো ভূমিকা নিচ্ছে না।”

মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য লাভলি ইয়াসমীন, শাহিদা সরকার, শামিম আক্তার শিরিন, রাবেয়া সুলতানা রানি, জান্নাত ফাতেমা, জান্নাতুল ফেরদাউস, কামরুন নাহার, মো. ইলিয়াস, শারমিন আখতার, জ্যোস্না আকতার প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘জিএসপি নয়, সুপার জিএসপি’র জন্য প্রচেষ্টা চালানো উচিত’

আপডেট টাইম : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪