পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

তিন মন্ত্রীকে পদত্যাগের আহ্বান!

a360 ফারুক আহম্মদে সুজন : মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির (জাপা) তিন সদস্যকে সরকার থেকে পদত্যাগ করতে বলবেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ। আরো কিছুদিন দেখার পর তাদেরকে এই নির্দেশ দেবেন বলে তিনি জানিয়েছেন।
রোজার ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময়’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। এরশাদের এই সাক্ষাৎকার এবং তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে তিনি যে পদত্যাগ করতে বলবেন, সে কথা এই সাক্ষাৎকারে রয়েছে বলে নিশ্চিত করেছেন তার প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। ঈদেরদিন রাত দশটায় তার সাক্ষাৎকারটি প্রচার হবে।জানা যায়,, সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে এরশাদ বলেছেন, জাপা একইসঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকায় বিষয়টি নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংস্থা থেকেও সম্প্রতি এর কড়া সমালোচনা করা হয়েছে। জাপার ভেতরেও এ নিয়ে বিতর্ক-অসন্তোষ রয়েছে। সরকারে থাকায় জাপা সত্যিকারের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে পারছে না। এজন্য সরকারে না থাকাই ভালো। আরও কিছুদিন দেখার পর, তিনি মন্ত্রিসভা থেকে তার দলের তিনজনকে পদত্যাগ করতে বলবেন।
জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মশিউর রহমান রাঙ্গা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এরশাদ ওই সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি শুরুতেই বলেছিলাম, আমরা পিওর বিরোধী দল হিসাবে থাকতে চাই। আমি মন্ত্রিত্ব নিতে নিষেধ করেছিলাম। কিন্তু দলের কয়েকজন নেতা আমার কথা শোনেননি, তারা মন্ত্রিত্ব নিয়েছেন। একথা সত্য যে, একইসঙ্গে সরকারে থেকে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করা যায় না। আমি যখন দেখব, আসলেই আমরা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে পারছি না, তখন আমি ওই তিনজনকে মন্ত্রিত্ব ছাড়তে বলবো।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

তিন মন্ত্রীকে পদত্যাগের আহ্বান!

আপডেট টাইম : ০৯:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪