পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাংলাদেশের আয়-বৈষম্য কম : বিশ্বব্যাংক

ঢাকা : দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আয়-বৈষম্য কম। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলানগরে ‘ইন-ইকুয়ালিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক সূচকে শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রগতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। তবে দুর্বল সামাজিক সুরক্ষার কারণে দারিদ্র্য বিমোচনে তা খুব একটা প্রভাব ফেলছে না।

‘ভর্তুকির চাপে বেড়ে যাচ্ছে সরকারি ব্যয়। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ আহরণ তথা রাজস্ব আয় খুবই কম।’ বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডি আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। বিশ্বব্যাংকের দক্ষিণ-এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মারটিন রামা প্রতিবেদনটি উপস্থাপন করেন।

এর ওপর আলোচনায় অংশ নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র গবেষণা পরিচালক ড. বিনায়েক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ফখরুল হাসান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মেজবা উদ্দীন আহমেদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশের আয়-বৈষম্য কম : বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৫:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪