পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মানুষের পশুত্ব : আগুনে পোড়ালো পাঁচ হাজার মুরগী

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় পূর্বশত্রুতার জের ধরে পোল্ট্রি শেডে আগুন দিয়ে পাঁচ হাজার মুরগী পুড়িয়ে মেরেছে দুর্বত্তরা।

এর অগে দুর্বৃত্তরা একই এলাকায় ১০টি ভেড়া ও ছাগল আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এর চব্বিশ ঘণ্টা না পেরুতেই পাঁচ হাজার মুরগী পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মমতাজুর রহমান খাওয়া শেষে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা শত্রুতার জের ধরে বাড়ি সংলগ্ন সেমি পাকা মুরগীর শেডে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে শেড থেকে তা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন বাড়িতে আটকা পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বন্ধ দরজা খুলে দেয়।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পরিবারের সদস্যরা ও বাড়িটি রক্ষা পেলেও শেডে থাকা ২০ দিন বয়সী প্রায় পাঁচ হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া মমতাজুর রহমান মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন।

দুপচাঁচিয়া থানার (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, ঘটনাটি শোনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মানুষের পশুত্ব : আগুনে পোড়ালো পাঁচ হাজার মুরগী

আপডেট টাইম : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪