অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আযানে দেরি : সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া : মসজিদে আযান দিতে বিলম্ব হওয়ায় সৌদি প্রবাসী রফিকুলকে গুলি করা হয়েছে। তিনি যে মালিকের অধীনে কাজ করতেন সেই মালিকের ভাগ্নে তাকে গুলি করে হত্যা করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম গত রোববার সৌদি প্রবাসে গুলিতে নিহত হয়েছেন।

আগামী জানুয়ারি মাসে দেশে ফিরে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কথা ছিলো রফিকুল ইসলামের (৩৫)। কিন্তু তা আর হলো না।

বৃহস্পতিবার নিহত রফিকুল ইসলামের বড় ভাই কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের তিন ভাইয়ের সবার ছোট ইব্রাহিম মিয়া সৌদিতেই থাকেন। ঘটনার পরপরই ইব্রাহিম ফোন করে রফিকুলকে হত্যা করা হয়েছে বলে বাড়িতে খবর দেন।

ইব্রাহিম তাদের জানায়, সৌদিতে রফিকুলের মালিকের ভাগ্নে গুলি করে তাকে হত্যা করেছে। গত রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সৌদি আরবের আল-কাসিম এলাকায় এ ঘটনাটি ঘটে। রফিকুল সেখানে গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান পরিচালনা করতেন। এছাড়াও একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি।

কামাল জানায়, রফিকুলের লাশ এখন সেখানকার একটি হাসপাতালে আছে। রফিকুলের হত্যাকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

কামাল আরো জানায়, নিহত রফিকুল ইসলাম ছিলেন তিন ভাইয়ের মধ্যে মেজ। তিনি বিবাহিত, রাহাত ও রিসাত নামে তার দুটি ছেলে সন্তান রয়েছে। জানুয়ারিতে দেশে ফিরে সাত বছর বয়সী বড় ছেলে রাহাতকে স্কুলে ভর্তি করানোর কথা ছিলো তার।

রফিকুল প্রায় ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর ভেঙ্গে পড়েছে তার পরিবার। মা-বাবা আর স্ত্রী হেলেনা আক্তার (২৮) অসুস্থ হয়ে পড়েছেন। রফিকুল ১৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আযানে দেরি : সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪