অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সৌদিতে নিহত রফিকের বাড়িতে এখন কান্নার রোল

ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব শত্রুতার জের ধরে সৌদি আরবে গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এখন কান্নার রোল।

শুক্রবার সকালে তাদের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

গত রোববার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে সৌদি আরবে নামাজ পড়ার সময় সেজদা অবস্থায় তিনটি গুলি করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরেক ভারতীয় গুরুতর আহত হয়।

নিহত রফিকুল ইসলামের বড় ভাই কামাল উদ্দিন জানান, তাদের তিন ভাইয়ের মধ্যে দুই ভাই সৌদিতেই থাকেন। ঘটনার পরপরই ছোট ভাই ইব্রাহিম ফোন করে রফিকুলের নিহতের খবর বাড়িতে দেন।

তিনি জানান, সৌদিতে রফিকুলের মালিকের ভাগ্নে গুলি করে তাকে হত্যা করেছে। রফিকুল সেখানে গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান পরিচালনা করতেন। এছাড়াও একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি।

সৌদি পুলিশ রফিকুলের হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রফিকুল আগামী জানুয়ারি মাসে তার বড় ছেলেকে স্কুলে ভর্তির জন্যে দেশে ফেরার কথা ছিল।

নিহত রফিকুলের লাশ যত দ্রুত সম্ভব দেশে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তার বড় ভাই কামাল উদ্দিন।

রফিকুল প্রায় ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর ভেঙ্গে পড়েছে তার পরিবার। মা-বাবা আর স্ত্রী হেলেনা আক্তার (২৮) বারবার মূর্ছা যাচ্ছেন। রফিকুলের স্ত্রী হেলেনা আক্তার হত্যাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সৌদিতে নিহত রফিকের বাড়িতে এখন কান্নার রোল

আপডেট টাইম : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪