অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফারুক আহম্মেদ সুজন : ডেমরায় বিলকিস ভানু বিথি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় ডেমরার বকুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের ৫ তলা বাসার তৃতীয় তলা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী সাইফুল ইসলাম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় তার স্ত্রী বিথি সিলেটে বাবার বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরে তর্ক শুরু করে। এ সময় সাইফুল তর্ক না বাড়িয়ে সকালে যাবে বলে জানায়। সকালে তার শ্বশুরকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি মেয়েকে সিলেটে দিয়ে যেতে বলেন। এদিকে সাইফুল সিলেটের টিকেট কাটার জন্য দুপুর ১ টায় বাসা থেকে বের হতেই বিথি ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সন্ধ্যায় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিথির ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বিথি সিলেটের বিয়ানী বাজার আজীর মার্কেট সংলগ্ন এলাকার মো. বাবুল হাসানের মেয়ে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বিথির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসল ঘটনা বেরিয়ে আসবে। স্বামী সাইফুলকে আটক ও নিহতের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডেমরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪