অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত , আহত ২

ইউএই: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত ও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১ টার দিকে শারজাহ-ফুজাইরাহ দাহিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শারজাহ-ফুজাইরাহ দাহিদ মহাসড়কে একটি প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহী আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউএই যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় দাহিদ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মো. শফিকুল ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অধিবাসী। আহত অপর দু’জন হলেন ইউএই যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল ইসলাম ও বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের রিপোর্টার মো. মহিউল করিম আশিক। শফিকুল ইসলাম যায়েদ হাসপাতালে ও মো. মহিউল করিম আশিক শারজাহ আল কাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত , আহত ২

আপডেট টাইম : ০৪:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪