অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

চিনি উৎপাদনে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না : ভূমিমন্ত্রী

ঢাকা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের কাছ থেকে ইক্ষু ক্রয় করে তাদের পাওনা বুঝিয়ে দিতে গড়িমসি বা চিনি উৎপাদনে বাধা সৃষ্টিকারী দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না।

শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া পাবনা সুগার মিলে ২০১৪-১৫ আখমাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিনি কলগুলোকে লাভজনক করার জন্য চিনির রিকভারির হার বাড়াতে মন্ত্রী বলেন, ভারতে চিনির রিকভারির হার শতকরা ১২-১৩। অথচ ঈশ্বরদীর দাশুড়িয়ায় রিকভারির হার শতকরা মাত্র ৬। চেষ্টা করলে রিকভারির মাত্রা ৬-৮ এ নেওয়া সম্ভব। আমরা চাই বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ হোক।

তিনি আরো বলেন, বছরের পর বছর গোডাউনে মজুত রেখে চিনির গুণগতমান নষ্ট করা এবং চিনিকলের লোকসান হবে এমন কোনোপ্রকার কাজ করা যাবে না। চিনি উৎপাদন প্রতিষ্ঠানকে লাভজনক করার মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে।

মন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, মিল চলবে কি চলবে না তা সম্পূর্ণ আপনাদের কাজের ওপর নির্ভর করছে। মনে রাখতে হবে দুস্কৃতিকারীদের খপ্পরে পড়ে মিলের চাকা বন্ধ করার আন্দোলন করলে এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি পরিবারকে দুর্ভোগে পড়তে হবে।

মন্ত্রী আখ চাষীদের উদ্বুদ্ধ করে বলেন, প্রয়োজনে নিজের জমির পাশাপাশি অন্যের পতিতজমি বন্ধক বা পত্তন নিয়ে হলেও আখের চাষ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

পাবনা সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, পাবনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও সফল আখচাষি আনসার আলী ডিলু।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

চিনি উৎপাদনে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না : ভূমিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪