অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

বিজয় দিবসের অঙ্গীকার হোক গণতান্ত্রিক বাংলাদেশ

মঙ্গলবার ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতির পরম গৌরবের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। নয় মাসের যুদ্ধ শেষে রক্তস্নাত সূর্যোদয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আত্ম-উৎসর্গকারী সূর্যসন্তানদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। অকুতোভয় মুক্তিযোদ্ধাসহ যারা নানাভাবে এই মুক্তিসংগ্রামে অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন, তাদের প্রতি রইল অভিনন্দন। পাকিস্তানি হানাদারদের নির্যাতনে সম্ভ্রম হারানো মা-বোনদের জানাই সালাম।

১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া বাঙালির মুক্তিসংগ্রাম হঠাৎ কোনো বিপ্লব ছিল না। স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ অনেক ত্যাগ-তিতিক্ষা, দুঃখ-কষ্ট সইতে হয়েছে এই জাতিকে। বাঙালির বহুদিনের লালিত স্বপ্ন ও সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

বাঙালির মুক্তিসংগ্রাম ঋদ্ধ ছিল একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনায়। কিন্তু ৪৩ বছর আগে যে স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সে স্বপ্নের কতটা পূরণ হয়েছে, আজ সে হিসাব মেলাতে গেলে হতাশাই ভর করে মনে। রাজনৈতিক অসহিষ্ণুতায় আজ গণতান্ত্রিক ব্যবস্থা ভূলুণ্ঠিত হওয়ার পথে। বাংলাদেশের আজকের হা-হুতুশ্মি শহীদদের আত্মাকে নিশ্চিতভাবেই দুঃখ দিচ্ছে। তাই রাজনৈতিক বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে যত্নবান।

সন্দেহ নেই, রাজনৈতিক নেতাদের প্রজ্ঞা আর নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধেও রাজনৈতিক নেতাদের বিরাট ভূমিকা স্মরণীয়। কিন্তু সেই প্রজ্ঞা-দূরদর্শিতা আজকের বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর। নীতি-আদর্শহীনতা আর অগণতান্ত্রিক মনোভাব আজ বাংলাদেশের রাজনীতির চালিকাশক্তি। জনগণের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই কলুষিত রাজনীতি।

সন্ত্রাস, দুর্নীতি, কলুষময় রাজনীতি আর কুশাসনের বেড়াজালে হাঁসফাঁস জননী জন্মভূমি। বিরুদ্ধমতের জন্য চোখ রাঙিয়ে ঝুলছে শৃঙ্খল। ক্ষমতার রাজনীতির লিপ্সায় অন্ধ আমাদের গণতন্ত্রের ধ্বজাধারীরা। তারা অবিরত হেয়জ্ঞান করছে দেশের মানুষকে। মুক্তিযুদ্ধের শহীদেরা এমন বাংলাদেশ চাননি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার যে শান্তি তাদের জন্য এনেছিল, এসব কারণে নিশ্চয়ই শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে।

রাজনৈতিক ক্ষেত্রে সরকারের আচরণকে গণতান্ত্রিক বলতে আমাদের দ্বিধা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক হানাহানি আর অসহিষ্ণুতা পরিহারের জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই। আমরা আরো আশা করি, বিজয়ের এই মাসেই সরকার ও রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

বিজয় দিবসের অঙ্গীকার হোক গণতান্ত্রিক বাংলাদেশ

আপডেট টাইম : ০২:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪