অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল Logo জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নতুন কমিটি ইশরাক সভাপতি,রিয়েল সহ সভাপতি এবং ড. মন্টি কে সাধারণ সম্পাদক Logo মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার-এর আমলনামায় যা আছে

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সন্তান প্রকৌশলী তোফায়েল আহমেদ ডিপ্লোমা শেষ করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এ ২০০৫ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি নওগাঁ জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
নওগাঁয় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৪টি খাতের আওতায় মোট ৪৮২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৩৮৫ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা। চার বছর ধরে এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন ।
তবে তার দায়িত্ব পালনকালেই বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার–এর ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন। সরকারি টেন্ডার প্রক্রিয়া ই-জিপি পদ্ধতিতে হলেও মন্ত্রীর ঘনিষ্ঠ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়।
সূত্র মতে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং চাকরি জীবনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের সময় নওগাঁ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে একাত্মতা ঘোষণা এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নওগাঁ জেলায় অধিকাংশ প্রকল্পের কাজ শেষের দিকে পৌঁছালে তিনি বড় প্রকল্পের দিকে নজর দেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প”–এর পরিচালক হওয়ার জন্য তদবির শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
এই প্রকল্পটি দেশের ৮৮টি পৌরসভার অবকাঠামো উন্নয়নের জন্য গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩৪৫ কোটি ৮ লাখ টাকা।
অভিযোগ অনুযায়ী, মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে ২০২৫ সালের ৪ মে তিনি প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান তবে দাতা সংস্থার আপত্তির কারণে দুই দিনের মাথায় সেই নিয়োগ বাতিল হয়ে যায় ।

কিন্তু এত বড় বাজেটের প্রকল্প হাতছাড়া করতে রাজি ছিলেন না প্রকৌশলী তোফায়েল আহমেদ। অভিযোগ রয়েছে, পরবর্তীতে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে পাঁচ কোটি টাকা দিয়ে আবারও নিয়োগ নিশ্চিত করেন তিনি। দাতা সংস্থার আপত্তি উপেক্ষা করে ২০২৫ সালের ২৮ জুলাই তাকে পুনরায় ওই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একজন ডিপ্লোমা থেকে বিএসসি ইঞ্জিনিয়ার করা তুলনামূলক জুনিয়র প্রকৌশলীর হাতে এত বড় প্রকল্পের দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক—এ নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে। এছাড়া দুই মাসের ব্যবধানে কীভাবে তিনি আবার ওই প্রকল্পের দায়িত্ব পেলেন, সেটিও নিয়ে নানা আলোচনা চলছে। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে একটি কুচুক্রী মহল এগুলো ছড়াচ্ছে এবং তিনি আরও বলেন বিএনপি পন্থী প্রকৌশলী কে ছিল বিগত সরকারের সময়।
সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তারা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেকের মতে, অতীতের প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর দোসররা যদি এখনো প্রশাসনে সক্রিয় থাকে, তবে তা দেশ ও জাতির জন্য উদ্বেগজনক।

বিস্তারিত আসছে ২য় পর্বে ব্যাংক একাউন্ট ও অবৈধ সম্পদের বিবরণ।

জনপ্রিয় সংবাদ

এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬