অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সারাবিশ্বে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নেই : মতিয়া

ঢাকা : সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মঙ্গলবার বিকেলে বিজয় দিবসের র‌্যালির পূর্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা করেন।

তিনি বলেন, সারা পৃথিবী ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দিয়েছে। আর খালেদা জিয়া জামায়াত ও হেফাজতে ইসলামকে নিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন। আপনার সে স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। এ দেশের জনগণ তা কখনো পূরণ হতে দেবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, জেনারেল নিয়াজী বাঙালির কাছে আত্মসমর্পণ করে আপনাকে ফেলে চলে গেছে। আপনি ভেবেছিলেন নিয়াজী আপনাকে নিয়ে যাবে, কিন্তু নেয় নি। পরে বঙ্গবন্ধুর সাহায্যে আপনি আপনার সংসার ফিরে পেয়েছিলেন। বহুবার আন্দোলন ডেকে আপনি দেখেছেন, কাজের বুয়া ছাড়া আপনার পাশে আর কেউই থাকে না। তাই আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানাক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সারাবিশ্বে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নেই : মতিয়া

আপডেট টাইম : ১২:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪