অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামে পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র আহত

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার এক ছাত্রকে গুলি করেছে নোমান সিরাজী নামে এক পুলিশ কনস্টেবল। গুলিবিদ্ধ ছাত্রের নাম মো. সিদ্দিক। তিনি তাফসির বিভাগের ছাত্র। তার বাড়ি খুলনায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষিপ্ত মাদ্রাসা ছাত্ররা রাস্তা অবরোধ করেছে।

হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ বিনা কারণে তাকে গুলি করেছে। পরে মাদ্রাসার অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

জানা যায়, এ ঘটনায় ওই কনস্টেবলকে আটক করেছে পুলিশ।

তবে এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, ওই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাকে থানার হেফাজতে রাখা হয়েছে।

অন্য একজনের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই কনস্টেবল গুলি করলে সেই গুলি রাস্তার বিপরীত দিকে থাকা মাদ্রাসা ছাত্রের গায়ে লাগে।

তিনি আরো জানান, আহত মাদ্রাসা ছাত্র বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামে পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র আহত

আপডেট টাইম : ০২:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪