পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

ঢাকা : বেসরকারি মেডিকেল কলেজগুলো শর্ত ও বিধান মেনে কাজ করছে কি না তা পরিদর্শনের মাধ্যমে যাচাই করে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, আইএইচটি এবং ম্যাটস এর নীতিমালা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

একটি পরিদর্শন দল গঠন করে সকল বেসরকারি মেডিকেল কলেজের ভবন, হাসপাতাল, ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় স্থাপনা ও জনবল যথাযথভাবে কাজ করছে কি না তার প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে এই নির্দেশ দিয়েছেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার মান নিয়ে কোন ছাড় দেওয়া হবে না। এই শিক্ষায় পাস করা ব্যক্তিরা মানুষের জীবন মরণ নিয়ে কাজ করে। তাই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মান যথাযথভাবে বজায় রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে।

তিনি স্বচ্ছতার সঙ্গে এই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এর ভিত্তিতে অযোগ্য কলেজগুলোর অনুমোদন বাতিলে সরকার কোন দ্বিধা করবে না। সরকার আইনের প্রয়োগে কোন ব্যতয় ঘটাবে না।

নাসিম বলেন, সরকার সবসময় বেসরকারি উদ্যোগকে স্বাগত জানায়। সরকার চায় দেশে ভালো মানের হাসপাতাল ও কলেজ স্থাপনে বেসরকারি উদ্যোক্তারা যেন এগিয়ে আসে। কিন্তু তাই বলে তারা যা ইচ্ছা তাই করবে তা মেনে নেওয়া যাবে না।

এজন্য বেসরকারি মেডিকেল কলেজগুলো অনুমোদনের শর্ত ও আইন মেনে কাজ করছে কি না তা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কলেজগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বেসরকারি মেডিকেল কলেজ সম্পর্কে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০২:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪