অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

দেশ পুরোপুরি স্বাভাবিক : মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দেশে হরতাল অবরোধ বলে কিছু নেই। দেশ পুরোপুরি স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেট্রোলবোমা হামলা প্রতিরোধ করে যাচ্ছে। যার কারণে এখন পেট্রোলবোমা হামলা অনেকটাই কমে গেছে।’

রোববার রাতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহয়ের স্মরণোৎসবের সমাপনী দিনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো কারণ ছাড়াই যে হরতাল অবরোধের ডাক দিয়েছেন তা সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।’ এমন দায়িত্বহীন কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।

বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পদক্ষেপ সরকার কিভাবে নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী এই নেতা বলেন, ‘তিনি একটি দলের প্রধান হওয়ার কারণে উচ্চ আদালত আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হবে।’

বাউল সম্রাট ফকির লালন শাহকে স্মরণ করে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বাউল সম্রাট লালন শাহয়ের কথা মনে পড়ছে। মানুষ মানুষের জন্য সেটি কেবল লালনই দেখিয়ে দিয়ে গেছেন সবার মাঝে। আর তাই আজকের এই হানহানির দিনে লালনকে বড়ই প্রয়োজন।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও লালন একাডেমির আয়োজনে লালন শাহের পাঁচ দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী দিনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

এ সময় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, উপ-কমিটির সহ-সম্পাদক হাসান মেহেদী, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, লালন একাডেমির সাবেক সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমির স্থানীয় শিল্পীরা, বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে লালন সঙ্গীত পরিবেশন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

দেশ পুরোপুরি স্বাভাবিক : মাহবুব উল আলম হানিফ

আপডেট টাইম : ০৪:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫