অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

গ্যাসের দাম বাড়াতে সরকারকে কনোকো ফিলিপসের চাপ

বাংলার খবর২৪.কম500x350_f2ded958fc28d80d1b722a19778c28dc_image_94649_0: মার্কিন তেল কোম্পানি কনোকো ফিলিপসের নতুন শর্তের কারণে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান অনিশ্চিত হয়ে পড়ছে। কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন বন্টন চুক্তি-পিএসসি সংশোধন করে গ্যাসের দাম না বাড়ালে তারা অনুসন্ধান কাজ করবে না। অন্যদিকে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, সাগরে কনোকো ঠিকমত সিসমিক জরিপ করেনি। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।

কনোকো ফিপিস সম্প্রতি সরকারকে বলেছে, সাইসমিক জরিপ করে গভীর সাগরের ১১ নম্বর ব্লকে একটি গ্যাসের স্তর পাওয়া গেছে। সে স্তরে পাচঁ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা ২০ থেকে ৫০ শতাংশ। কিন্তু ওই স্তরে পরবর্তী পর্যায়ের অনুসন্ধানের খরচ অনেক বেশী। তাই চুক্তির চেয়ে বেশি দামে গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে পেট্রোবাংলাকে। কিন্তু পেট্রোবাংলা বলছে ভিন্ন কথা।

জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, “কনোকোর দাবি মেনে নেয়া যাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। কারণ এ নিয়ে একটি মাত্র বৈঠক হয়েছে।”

বিশেজ্ঞরা বলছেন, সরকার বিদেশি তেল কোম্পানিকে ঠিকমত নিয়ন্ত্রণ করতে পারছেনা। তাই তেল-গ্যাস অনুসন্ধান ব্যাহত হচ্ছে।

২০০৮ সালে থার্ড রাউন্ড বিডিং এ মার্কিন এই কোম্পানিকে ১০ এবং ১১ নম্বর ব্লক দেয়া হয়েছে। এ নিয়ে চুক্তি হয়েছে ২০১১ সালের জন মাসে। সরকারি কর্মকর্তারা জানান, গত তিন বছরে সাগরে কি কি কাজ করেছে তার বিবরণ এখনো দেয়নি কনোকো ফিলিপস।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

গ্যাসের দাম বাড়াতে সরকারকে কনোকো ফিলিপসের চাপ

আপডেট টাইম : ০৮:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪