পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভাইস চেয়ারম্যানকে পিটিয়েছে ছাত্রলীগ: মামলায় গ্রেফতার দেখিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

জয়পুরহাট: ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পিটিয়ে জখম করার পর নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জয়পুরহাটের এক উপজেলা ভাইস চেয়ারম্যানকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সোমবার দুপুরে আক্কেলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজ মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের লোকজন তার ওপর হামলা চালায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এই জনপ্রতিনিধি আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির।

তিনি জানান, জয়পুরহাট থেকে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ-যুবলীগের সাত আটজনের একটি দল এসে জয়পুরহাট নতুন হাটের সামনে

তাকে ইট,পাথর ও লাঠি দিয়ে আহত করে। এসময় তার মটরসাইকেল এবং পকেটে থাকা এটিএম কার্ড,মানিব্যাগ ও টাকা লুট করে নিয়ে যাওয়া হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আগে থেকেই ওত পেতে থাকা সাত আটজন যুবক এসে তাকে মারধর করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, ওই ভাইস চেয়ারম্যান নাকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান,আজ (সোমবার) দুপুরে জয়পুরহাট থেকে আক্কেলপুর যাওয়ার পথে ‘পাকার মাথা’ এলাকায় ওই জামায়াত নেতাকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে জয়পুরহাটে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

রাশেদুল ইসলাম সবুজের বিরুদ্ধে আক্কেলপুর থানায় চলমান হরতাল-অবরোধে নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভাইস চেয়ারম্যানকে পিটিয়েছে ছাত্রলীগ: মামলায় গ্রেফতার দেখিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫