পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কামারুজ্জামানের ‘রিভিউ’: শুনানি ১ এপ্রিল

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন।

এর আগে ওই ‘রিভিউ’ শুনানি পেছাতে চার সপ্তাহের সময় চেয়ে রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সোমবার সেই সময় আবেদনের শুনানিতে অংশ নিয়ে আসামি পক্ষের আইনজীবী ওয়াহেদ উল্লাহ বলেন, “আমি এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীনের পক্ষে এসেছি। আমাদের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে শুনানি করতে পারছেন না।”

এরপর আদালত বলেন, “বিচার রিভিউ দায়েরের জন্য ১৫ দিন সময় দিয়েছি। এরপরও সময় চান কেন? শুনানি মুলতবির কোনো সুযোগ নেই।”

আদালত প্রশ্ন করেন, “এডভোকেট অন রেকর্ড কোথায়? এটাতো প্রধান বিচারপতির পক্ষ থেকে দেওয়া দায়িত্ব।”

“সংসদ আইনে ৬০ দিনের সময় দিয়েছে। যদিও এটা বাধ্যতামূলক না।”

আদালত এ বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলমের মত চাইলে তিনি বলেন, “এখানে দ্রুত শেষ করার নিয়ম আছে। সিনিয়র এডভোকেটের অসুবিধা আছে। এ মামলায় এসএম শাহজাহান সাহেব ছিলেন। উনিওতো সিনিয়র।”

এ সময় প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, “আবেদনে খন্দকার মাহবুব হোসেনকেই দায়িত্ব দেওয়া আছে।”

এরপর তিনি রিভিউ আবেদনের শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কামারুজ্জামানের ‘রিভিউ’: শুনানি ১ এপ্রিল

আপডেট টাইম : ০২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫