অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ভোলার তজুমদ্দিনে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১, আহত ১১

ভোলা : জেলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চৌমহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন; মোহাম্মদ উল্লাহ (৫৫), শফিক (২৩), নুরুন্নবী (২৫), পলাশ (২১) ও সালেহার (৩০)। তারা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রামানন্দ সরকার একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, চৌমুহনী এলাকার আওয়ামী লীগের সমর্থক মৎস্যজীবী নুরে আলম ও শফিকের মধ্যে স্থানীয় মৎস্যঘাটে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মান্নানসহ উভয়পক্ষের ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আব্দুল মান্নানের বাড়ি একই উপজেলার দেওয়ানপুর এলাকায়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ভোলার তজুমদ্দিনে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১, আহত ১১

আপডেট টাইম : ০২:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫