পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুরে ‘পুলিশের ওপর হামলার পর’ জামায়াত নেতা নিহত

রংপুর: রংপুরের মিঠাপুকুরে ‘পুলিশের ওপর হামলার পর’ জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদী পুকুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ লাবলুকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার পর নাটক সাজিয়েছে।

পুলিশের দাবি, ‘‘রোববার রাত সাড়ে তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এক দল দুর্বৃত্ত গাছ কাটছিল। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে।পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পাশের একটি পুকুর থেকে নাজমুল হুদা লাবলুকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’’

পুলিশ জানায়,‘‘নিহত লাবলু শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি।তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নরুন্নবী শাহ’র পুত্র। তার বিরুদ্ধে নাশকতার এধাধিক মামলা রয়েছে।’’

এ ব্যাপারে নিহত লাবলুর পিতা নুরুন্নবী শাহ বলেন, ‘‘রোববার রাতে পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে হত্যা করে এখন নাটক সাজিয়েছে।’’

তিনি এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন রংপুর মহানগর জামায়াত,শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।ঘটনার পর থেকে রংপুরে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুরে ‘পুলিশের ওপর হামলার পর’ জামায়াত নেতা নিহত

আপডেট টাইম : ০২:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০১৫