পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীতে দুই ছাত্রকে আটকের পর অস্বীকারের অভিযোগ

ঢাকা : রাজধানীতে ঢাকা কলেজের ছাত্র আতাউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবায়ের আনসারীকে পুলিশ কর্তৃক আটকের পর অস্বীকার করার অভিযোগ করেছে তাদের পরিবার।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। একই সঙ্গে তারা গভীর উদ্বেগ ও প্রকাশ করেছেন।

বিবৃতিতে দুই ছাত্রের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বুধবার সকাল ১০ টার দিকে কলেজে যাওয়ার পথে রাজধানীর পল্টন এলাকা থেকে আতাউর রহমানকে এবং সবুজবাগের বাসা থেকে মো. যুবায়ের আনসারীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে। একজন সাধারণ ছাত্রকে রাস্তা থেকে ধরে অস্বীকার করা এবং তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া পুলিশের কোন দায়িত্বের মধ্যে পড়ে কিনা তা আমাদের জানা নেই। এখন আমরা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। এ অবস্থায় আমরা তাদের বর্তমান অবস্থান নিশ্চিৎ করতে এবং তাদের মুক্তির দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, পুলিশ আমাদের সন্তানদেরকে অতি দ্রুতই আমাদের নিকট ফিরিয়ে দেবে।

বিবৃতি প্রদানকারী

গ্রেফতারকৃত আতাউর রহমানের বাবা- আবজাল হোসেন

গ্রাম- নুরচর, থানা রানীশকৈল জেলা ঠাকুরগাঁও।

যুবায়ের আনসারীর বাবা জসিম উদ্দিন

গ্রাম- গোজালিয়া, থানা-গোলাচিপা, জেলা-পটুয়াখালী

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে দুই ছাত্রকে আটকের পর অস্বীকারের অভিযোগ

আপডেট টাইম : ০৩:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫