পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সংসদ না ভেঙে নির্বাচন পৃথিবীর কোন দেশে নেই : এমাজউদ্দীন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে সংসদ না ভেঙে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে সরকার ক্ষমতায় থেকে সংসদ না ভেঙ্গে নির্বাচনের ব্যবস্থা করেছে।

‘বিপন্ন গণতন্ত্র বিপর্যস্ত কৃষি ও উত্তরণের উপায় শীর্ষক” গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

এমাজ উদ্দিন বলেন, ২০১৪ সালের নির্বাচন বাংলার জনগণ মেনে নেইনি। আমি যদি নির্বাচন কমিশনারের হিসেব অনুযায়ী বলি সেই নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছিলো। তাহলে ৬০ শতাংশ লোকের ভোটের কি কোন মূল্য নেই? প্রশ্ন থেকেই যায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন আফ্রিকার উগান্ডা দেশের মত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এভাবে কোন দেশ আগাতে পারে না। এই চলমান সমস্যা সমাধানের জন্য একটি মাত্র পথ হলো মধ্যবর্তী নির্বাচন।

সরকারের উদ্দেশ্যে সাবেক এই ভিসি বলেন, সরকারের যদি আত্মসম্মানবোধ থাকতো, তাহলে জাতীয় সংলাপের মাধ্যমে একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতো। যার মাধ্যমে সকল সমস্যার সমাধান হত।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন, বিশ্বনন্দিত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদের মতো লোকদের নামে মামলা দিয়ে সরকার ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করছে তা কখনো পূরণ হবে না। কারণ বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত। এদেশের মানুষ ফুলের মালা দিতে জানে, আবার জানাযা ছাড়া মানুষকে মাটিও দিতে জানে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আনোয়ারুন নবী বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রকৌশলী হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষিবিদ শেখ শফি শাওন, এ্যাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাফিজ কেনেডি প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সংসদ না ভেঙে নির্বাচন পৃথিবীর কোন দেশে নেই : এমাজউদ্দীন

আপডেট টাইম : ০৯:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫