পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জন্মহার বাড়াতে স্পিড ডেটিং

জন্মহার বাড়াতে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পিড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উৎসাহ দিতে যাচ্ছে জাপান সরকার। যেসব স্থানীয় প্রতিষ্ঠান ‘স্পিড ডেটিং’ বা এরকম ঘটকালির অনুষ্ঠানের আয়োজন করবে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া সরকারি নীতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদের এই নীতির অনুমোদন দেয়ার কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উৎসাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এযাবতকালের মধ্যে সবচেয়ে কম। এর আগের বছরের চেয়ে নয় হাজার কম শিশু জন্ম নেয় ওই বছর।

বেশি সন্তান নিতে উৎসাহিত করা সংক্রান্ত এই খসড়া নীতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরণের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না।

এ কারণেই সরকার জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবন-সঙ্গী খুঁজে বের করতে সাহায্য করতে চায়।

সন্তান নিতে দম্পতিদের উৎসাহ যোগাতে বিনামূল্যে নার্সারীতে শিশু যত্নের ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি ব্যবস্থার সুপারিশও করা হয়েছে এই খসড়া নীতিতে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জন্মহার বাড়াতে স্পিড ডেটিং

আপডেট টাইম : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫