অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আরিফের খুনিদের বাঁচাতেই বুলবুলের বিরুদ্ধে মামলা : শিবির

ঢাকা : চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হাতে নিহত শিবির কর্মী আরিফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার না করে খুনিদেরকে আড়াল করতেই শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুলকে এ মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।

একই সঙ্গে বুলবুলের বিরুদ্ধে করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ অভিযোগ করেন।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, গত ১২ মার্চ সকাল ৯ টায় কলেজে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের ফুঁলকুড়ি ইসলামিক একাডেমি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শিবির কর্মী ও চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র, স্থানীয় রেহাইচর হঠাৎপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আরিফুল ইসলামকে। পুলিশ তখন খুনিদের গ্রেফতার না করে উল্টো খুনিদের আড়াল করতে মিথ্যাচার করেছিল। আজ চূড়ান্ত ভাবে প্রমাণিত হয়েছে শিবির কর্মীর খুনিদের বাঁচাতে এবং এলাকার জনপ্রিয় নেতা নূরুল ইসলাম বুলবুলকে হেনস্থা করতেই এই ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। খুনিদের গ্রেফতার না করে উল্টো মিথ্যা মামলা করায় পুলিশের সেবাদাসমূলক মনোভাব জাতির সামনে আরেকবার প্রকাশ পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুলিশের এই অমানবিক অপকর্ম শুধু খুনিদের রক্ষাই করবে না বরং এমন বর্বরতাকে সরাসরি উস্কে দেবে।’

তারা বলেন, ‘পুলিশের এমন ধারাবাহিক গর্হিত আচরণে তাদের প্রতি জনগণ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। বেআইনিভাবে অবৈধ সরকারের সেবাদাসমূলক আচরণ গিয়ে ফ্যাসিস্ট সরকারের মত পুলিশের উপরও জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে। জনগণ সজাগ ও সচেনত। এ মিথ্যা মামলা নূরুল ইসলাম বুলবুলের জনপ্রিয়তা হ্রাস করবে না বরং আরও বেড়ে যাবে। অবিলম্বে শিবির কর্মীর খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নূরুল ইসলাম বুলবুলসহ নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় পুলিশের এই দায়িত্বজ্ঞানহীন অপকর্মের জন্য এমন বর্বর ঘটনা আবার ঘটলে তার দায় সরাসরি পুলিশকে বহন করতে হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আরিফের খুনিদের বাঁচাতেই বুলবুলের বিরুদ্ধে মামলা : শিবির

আপডেট টাইম : ০৩:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫