পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৩ সিটি নির্বাচন: ইসির সম্ভাব্য ব্যয় ৬৫ কোটি টাকা

ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য ৬৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে ঢাকার দুই সিটিতে ৪০ কোটি এবং চট্টগ্রামে সিটির জন্য ২০ কোটি টাকা। এর বাইরে জরুরি প্রয়োজনে ব্যয় ধরা হয়েছে আরো ৫ কোটি টাকা।

মঙ্গলবার ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে ৪৫ কোটি টাকা বরাদ্দ নিয়েছে কমিশন। এর আগে চলতি অর্থবছরে চট্টগ্রাম সিটির জন্য আলাদাভাবে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।

২০০২ সালে সর্বশেষ অবিভক্ত ডিসিসি নির্বাচনে ইসির ব্যয় হয়েছিল প্রায় ১৩ কোটি টাকা। সেই হিসাবে এ নির্বাচনে এবার ব্যয় ধরা হয়েছে তিন গুণ। অন্যদিকে, ২০১০ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় ৭ কোটি টাকা। এবার সে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ইসির বাজেট শাখার এক কর্মকর্তা বলেন, ‘নির্বাচনী উপকরণ বাবদ খরচ বেড়ে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সম্ভাব্য ব্যয় তিন গুণ ধরা হয়েছে। এছাড়া, ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানীও আগের চেয়ে ৩ গুণ বাড়ানো হয়েছে। তবে মোট নির্বাচনী বাজেটের বেশির ভাগ ব্যয় হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৩ সিটি নির্বাচন: ইসির সম্ভাব্য ব্যয় ৬৫ কোটি টাকা

আপডেট টাইম : ০৩:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫