পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে : আইজিপি

সাভার (ঢাকা): অন্য বছরের চেয়ে এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

ঈদ উপলক্ষে সাভারে পুলিশের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি ঈদ সামনে রেখে পুলিশের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সেসব পরিকল্পনা এখন বাস্তবায়নের কাজ চলছে।

হাসান মাহমুদ খন্দকার বলেন, “মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে পুলিশের তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে। তার পরও কিছু জায়গায় সমস্যা রয়েছে। তা থেকে উত্তরণের জন্য কাজ করছে পুলিশ।” ঈদ উপলক্ষে যোগাযোগ মন্ত্রণালয় ও পুলিশ একসঙ্গে কাজ করছে বলেও জানান আইজিপি।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের কেলেঙ্কারির সঙ্গে জড়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনকে আইনের আওতায় আনা হবে কি না জানতে চাইলে আইজিপি বলেন, “ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ডিআইজি মো. নুরুজ্জামান, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে : আইজিপি

আপডেট টাইম : ০৭:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০১৪