পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মৌখিক অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী অবশেষে প্রশাসনে পদোন্নতির জট খুলছে

ঢাকা: প্রশাসনের বহুল আলোচিত তিন স্তরে পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে নিরসন হতে চলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে জনপ্রশাসন সচিব ও মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এসময় তারা তিন স্তরে পদোন্নতির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছেন। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মৌখিক অনুমতি দিয়েছেন। ফলে আগামী বুধবার নাগাদ এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জনপ্রশাসন সচিবের দফতরে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও যুগ্ম সচিব এপিডি (এই দুইজন কর্মকর্তা) একান্ত বৈঠকে বসেছেন। আজ বিকেলে সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিলো। তবে এ বৈঠক চলাকালে অন্যকোনো কর্মকর্তাকে সচিবের দফতরে ঢুকতে দেয়া হয়নি।

এর আগে, গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠক শেষে পদোন্নতির সঙ্গে সংশ্লিষ্টরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে গিয়েছিলেন। কিন্তু এই পদোন্নতির আগেই ধারণাগত জ্যেষ্ঠতা আদায় করে নেয়ার জন্য চালানো জোরালো তদবিরের কারণে তখন তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ১২ মার্চ বৃহস্পতিবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকেই তিন স্তরে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছিলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মৌখিক অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী অবশেষে প্রশাসনে পদোন্নতির জট খুলছে

আপডেট টাইম : ০৩:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫