পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাত খুনের ঘটনায় শিগগিরই চার্জশিট : আইজিপি

ঢাকা : নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে নবনির্মিত ছয় তলা পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, গাজী গোলাম দস্তগীর, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, এফবিসিসিআইর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কুতুব উদ্দিন আকসির, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

শহীদুল হক বলেন, এই মামলায় অভিযোগপত্র দাখিলে নূর হোসেনকে আনা অথবা না আনা, কোনো বাধা নয়। মামলার অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে যদি সাক্ষ্য-প্রমাণ সঠিক থাকে তবে আসামির পলাতক অবস্থায়ও অভিযোগপত্র দেওয়া যায়। মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আইজিপি বলেন, ‘পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাত খুনের ঘটনায় শিগগিরই চার্জশিট : আইজিপি

আপডেট টাইম : ০৪:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫