পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আজ বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের লক্ষ্যে আজ (বুধবার) বিএনপি দলীয় প্রতিনিধি দল না পাঠিয়ে প্রাথমিকভাবে তাদের সমর্থক চার সদস্যের বুদ্ধিজীবীর একটি প্রতিনিধি দল যাচ্ছে নির্বাচন কমিশনে ।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ঘোষিত তফসিল অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়াসহ নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানাবে। সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কৌশল নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় দলের সমর্থক বুদ্ধিজীবী ও শুভাকাঙ্ক্ষীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে মঙ্গলবার চিঠি দিয়েছেন তারা।

আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় নির্বাচন কমিশন থেকে সাক্ষাতের সময়সূচি জানানো হবে।

সূত্র জানায়, সময় দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহবুবউল্লাহ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী কমিশনে যাবেন।

মঙ্গলবার সন্ধ্যায় এমাজউদ্দীন আহমদের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, এটি শত নাগরিকদের নিয়মিত বৈঠক ছিলো। বৈঠকে দেশের চলমান পরিস্থিতির পাশাপাশি তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আজ বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

আপডেট টাইম : ০৪:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫