অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইয়েমেনে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধারের আবেদন

ঢাকা: বিমান চলাচল বন্ধ থাকায় ইয়েমেন থেকে ফিরতে পারছেনা দুই বাংলাদেশি প্রকৌশলী। যুদ্ধের কারণে ওই দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে বলেও তারা জানায়। দেশটিতে বাংলাদেশি দূতাবাস না থাকায় কোনো ধরণের সহয়াতাও পাচ্ছে না তারা। দুই প্রকৌশলীর মধ্যে একজনের নাম গোলাম মোস্তফা ও অপর জনের নাম সিরাজুল ইসলাম। প্রকৌশলী গোলাম মোস্তফা ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে সহযোগিতা চেয়েছেন। তিনি জানিয়েছেন, ইয়েমেনের রাজধানীর সানায় শাহরান নামক একটি হোটেলে অবস্থান করছেন তিনি। এবং এর পাশেই অন্য একটি হোটেলে রয়েছেন প্রকৌশলী সিরাজুল ইসলাম। তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায়। তার স্ত্রী এবং দুই ছেলে মোহাম্মদপুরের শেখেরটেকের ১২ নম্বর রোডে থাকেন। গোলাম মোস্তফার পাসপোর্ট নম্বর এএফ-২৮৯৬৯৭৭ এবং সিরাজুল ইসলামের পাসপোর্ট নম্বর- এসি-২৫৪৫৭৭৪। যে হোটেলে তিনি অবস্থান করছেন সেটির মোবাইল নম্বর- +৯৬৭১৪১৮৩২০/১/২ এবং বলে জানিয়েছেন তিনি।

ইয়েমেনে তার মোবাইল নম্বর +৯৬৭৭৩০২৩৭৬৮৭ এবং সিরাজুল ইসলামের মোবাইল নম্বর +৯৬৭৭৩৭২৬২৭৪৬।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটিতে আমাদের দূতাবাস না থাকায় কুয়েতের দূতাবাসকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি হিসেবে পরিচিত জায়েদী শিয়ারা রাজধানী সানা দখল করলে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি রাজধানী থেকে পালিয়ে বন্দর নগরী এডেনে চলে যান। পরে গত সপ্তাহে হুথিদের অগ্রাভিযানের ফলে দেশ ছেড়ে পালিয়ে সউদী আরবে আশ্রয় নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইয়েমেনে আটকা পড়া দুই বাংলাদেশিকে উদ্ধারের আবেদন

আপডেট টাইম : ০৩:০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫