পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

সিটির পর জাতীয় নির্বাচন হতে পারে : এফবিসিসিআই সভাপতি

সিটি করপোরেশন নির্বাচনের পর যেকোনো সময় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। স্বল্প সময়েই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে উদ্বিগ্ন ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা চেষ্টা করছি এবং আশা করছি পরিস্থিতির পরিবর্তন করতে পারব। কারণ, জনগণ ভোটের বিষয়ে চিন্তা করতে শুরু করেছে। সিটি করপোরেশন নির্বাচনের পর যে কোনো সময়ে আরেকটি নির্বাচন হতে পারে; যাতে অংশ নিতে পারে সব রাজনৈতিক দল।
সোমবার দুপুরে ‘বাংলাদেশে ব্যবসার পরিস্থিতি’ বিষয়ক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভায় এ কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতায় সৃষ্টি হয় আস্থার সংকট, তাই কমে যায় বিনিয়োগ। আমদানি-রপ্তানি থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য। তাই চলমান রাজনৈতিক পরিস্থিতির শুরু থেকেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাঁরা দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।
অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলাম বলেন, ‘দেশে এখন ভয়, হুমকি, অবিশ্বাস বিরাজ করছে, যা ব্যবসা-বাণিজ্যের গতি রোধ করছে। এতে ব্যবসায়ীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন।’
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক গণতন্ত্রের জন্য ধৈর্য, সহনশীলতা জরুরি। আর উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে দিতে হবে।’

তবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। এবার সে চেষ্টায় সফল হবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

সিটির পর জাতীয় নির্বাচন হতে পারে : এফবিসিসিআই সভাপতি

আপডেট টাইম : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫