পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা হয়েছে : সংসদে হাজী সেলিম

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন হাজী সেলিম। সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে এক প্রশ্নোত্তর পর্বে তিনি স্পিকারকে বলেছেন, তার পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা হয়েছে।

এসময় তিনি বলেন, মেয়র প্রার্থী হতে তিনি সংসদ সদস্যপদ ছাড়তে চিঠি দিলেও তা ছিঁড়ে ফেলা হয়েছে।

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে উঠে দাঁড়ান আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জাতীয় নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপি হাজী সেলিম। এসময় হাসতে হাসতে তিনি বলেন, “হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার আপনি যদি আমার পদত্যাগপত্র গ্রহণ করতেন, তা হলে আমি এখানে থাকতাম না। ঢাকা দক্ষিণে থাকতাম।”

এসময় হাজী সেলিমকে থামিয়ে দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানতে চান, “মাননীয় সংসদ সদস্য, আপনার পদত্যাগপত্রটি কোথায়?”

জবাবে স্পিকারকে হাজী সেলিম বলেন, “আপনার কাছে,”

স্পিকার আবার বলেন, “আপনার পদত্যাগপত্রটি কোথায়?”

তখন হাজী সেলিম আবারো বলেন, “আপনার কাছেই দিয়েছিলাম। ছিঁড়ে ফেলা হয়েছে।”

কিন্তু কে ছিঁড়েছে, সে বিষয়ে কোন কথা বলেননি ঢাকা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম।

নির্বাচনী আইন অনুযায়ী, মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে হলে সংসদ সদস্যপদ ছাড়তে হয়। হাজী সেলিম ঢাকা দক্ষিণের মেয়র পদের মনোনয়নপত্র কিনেছিলেন। তবে তা জমা দেননি।

সাঈদ খোকনকে দলীয় সমর্থন দেওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হাজী সেলিমকে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপরই হাজি সেলিমের নির্বাচনী কর্মকা- বন্ধ হয়ে যায়। তিনি চলে যান ভারতের আজমির শরিফ জিয়ারত করতে। সে কথাও জানান ফেইসবুকের মাধ্যমে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরদিনই জাতীয় সংসদ অধিবেশনে দেখা যায় তাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পদত্যাগপত্র ছিঁড়ে ফেলা হয়েছে : সংসদে হাজী সেলিম

আপডেট টাইম : ০৬:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫