পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

আচরণবিধি লঙ্ঘনে তিন মেয়র প্রার্থীকে কমিশনের নোটিশ

চট্টগ্রাম : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় চট্টগ্রমের তিন মেয়র প্রার্থী নাগরিক কমিটির আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মনজুর আলম ও সোলায়মান শেঠকে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার তাদেরকে এই নোটিশ দেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন। নোটিশে আগামী সাত দিনের মধ্যে জবাব দেয়ার সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে আজম নাসির ও মনজুর আলমকে।

তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচরণার সময়ের আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে আচরণবিধি লঙ্ঘন করায় গত ২৮ মার্চ নাগরিক কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মনজুর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় এবং রোববার মনোনয়নপত্র জমা দিতে এসে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ আজম নাসির উদ্দিনের পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করে কমিশনে।

এদিকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী অফিস উদ্বোধন ও পোস্টার লাগানোয় সোলায়মান শেঠকে নোটিশ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থীদেরকে নোটিশ পাঠিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ এপ্রিলের আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আচরণবিধি লঙ্ঘনে তিন মেয়র প্রার্থীকে কমিশনের নোটিশ

আপডেট টাইম : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫