অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শূন্যস্থান পূরণে পরীমণি

আজ থেকে দর্শকদের পাগল করে দিওয়ানা বানিয়ে দেব। অভিনয় দিয়ে মাতিয়ে রাখব গোটা হল। প্রত্যাশা থাকবে এর মাধ্যমে আমার আগমনী বার্তা আরও একবার পেয়ে পাবেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কথাগুলো বলেছেন অভিনেত্রী পরীমণি। আগামীকাল মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন শাহ রিয়াজ। এর আগে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে রুপালি জগতে আবির্ভাব ঘটে পরীর। মূলত, ছবি মুক্তির আগেই নানা সময়ে আলোচনা-সমালোচনা ও তর্কে-বিতর্কে তিনি জড়িয়ে পড়েন। এ কারণেই তার প্রতি সবার মনোযোগও ছিল বেশি। বলা যায়, প্রথম ছবিতে তিনি মুগ্ধ করেছেন সবাইকে।

পরীমণি এ পর্যন্ত ২৮টি ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। বেশ কয়েকটি ছবি রয়েছে মুক্তির মিছিলে। এ ছাড়া কাজ চলছে আরও প্রায় এক ডজন ছবির। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রপাড়ায় এ বছরটি হবে পরীময়।

সাম্প্রতিককালে অপু বিশ্বাস ও মাহীর পরে নতুন কোনো অভিনেত্রী প্রযোজক ও পরিচালকদের আস্থাভাজন হতে পারছিলেন না। পরীমণি সেই শূন্যস্থান পূরণ করেছেন। ঢালিউডের সায়মন, বাপ্পী, আরজু, শাহ রিয়াজ, জেফ, জায়েদ খান থেকে শুরু করে আরিফিন শুভ-শাকিব খানের মতো নায়কদের বিপরীতে পরীমণি কাজ করে যাচ্ছেন। পরীমণি বলেন, পরিচালক ও প্রযোজকরা আমার ওপর ভরসা করেই কোটি কোটি টাকা লগ্নি করছেন। তারা কোনো হুজুগে বা গড্ডালিকায় গা ভাসিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেননি। আমাকে বিশ্বাস করেই লগ্নি করছেন। আমি সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করব। চেষ্টা করব নিজেকে গ্রহণযোগ্য করে রাখার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শূন্যস্থান পূরণে পরীমণি

আপডেট টাইম : ০৮:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫