অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি অযৌক্তিক

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে বিএনপির দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর আইডিইবি ভবনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সিটি নির্বাচনে সেনাবাহিনী কেন মোতায়েন করতে হবে কেন? তাদের কী নির্বাচন পরিচালনা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে?। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। তাহলে আজ কেন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। বিএনপির এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক। সেনাবাহিনীকে যত্রতত্র ব্যবহার করা যাবে না বলেও এ সময় মন্তব্য করেন সুরঞ্জিত।

তিনি আরো বলেন, বিএনপি সিটি নির্বাচনগুলোতে ‘লেভেল প্লেয়িং’ ফিল্ডের কথা বললেও মূলত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াই লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে প্রধান বাধা। কারণ হ্েচছ, বেগম খালেদা জিয়া একদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন অন্যদিকে হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছেন।

সুরঞ্জিত অবিলম্বে হরতাল-অবরোধ তুলে নেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়ার মামলা সম্পর্কে কথা বলতে গিয়ে সুরঞ্জিত বলেন, আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে সরকারের কিছু করার নেই। এটা আদালতের ব্যাপার।

আইনের সুফল পেতে হলে খালেদা জিয়াকে অবশ্যই আইনের প্রতি প্রদ্ধাশীল হতে হবে। তাই নির্বাচনের আগে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসী ও নাশকতাকারীরা সাময়িকভাবে ব্যর্থ হলেও তারা এখনোও সুযোগের সন্ধানে রয়েছে।

সংগঠনের সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়সহ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি অযৌক্তিক

আপডেট টাইম : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫