অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সাহারার সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি

ঢাকা : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে আর ‘সাহারা’ লেখা থাকছে না। ক্রিকেট দলের ভারতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাহারা গ্রুপের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। চুক্তির মেয়াদ শেষ হতে ১৫ মাস বাকি ছিল।

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। সাহারার সঙ্গে চুক্তি শেষের বিষয়টি তখনই প্রকাশ্যে আসে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাহারাকে ‘না’ বলে দেওয়ার বিষয়ে বিস্তারিত না জানালেও ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “সাহারার সঙ্গে চুক্তি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“এ কারণে আমরা পাকিস্তান সিরিজের জন্য নতুন স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি।”

ভারতে গত বছর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত আছে সাহারা গ্রুপ। সর্বোচ্চ আদালতের রায়ে গ্রুপের কর্ণধার সুব্রত রায়কে কারাগারেও যেতে হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাহারার সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি

আপডেট টাইম : ০২:৪৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫