অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ফিল্ম সিটি নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

ঢাকা : চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি নির্মাণ করা হবে। এ বিষয়ে ৫৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা চলচ্চিত্রের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছি। কারণ এফডিসি জাতির পিতার হাতে তৈরি।’

বক্তব্যকালে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দর্শককে হলমুখী করতে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি। এফডিসি ও সিনেমা হলগুলোকে আরও আধুনিক করে গড়ে তুলতে কাজ করছে সরকার।’

চলচ্চিত্র উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হবে। সে ব্যাপারে সকলকে প্রস্তুতি নিতে হবে। ইতোমধ্যে ১০টি সিনেমা হল ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনশটি সিনেমা হল ডিজিটাল করা হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ফিল্ম সিটি নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫