অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারতের অতীতের সকল চুক্তি অব্যাহত থাকবে : সুজাতা

ঢাকা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সরকারের সময়ের সম্পাদিত সকল চুক্তি বর্তমান মোদী সরকারের সময়েও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির বহির্বিভাগ বিষয়ক সচিব সুজাতা মেহতা।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সুজাতা সাংবাদিকদের জানান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন খাতে ভারত নতুন করে আরো ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে রাজি। যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে চূড়ান্ত করা হবে।

এসময় তিনি আরো বলেন, সড়ক পথে ভুটান-নেপালসহ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভারত ও বাংলাদেশ কাজ করছে।

আগের ঋণ সহায়তার অর্ধেক অর্থ এখনো ছাড় না করলেও নতুন প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। সেজন্য এর পরিবর্তে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ঋণ সহায়তার প্রস্তাব করেছি আমি।

তিনি আরও বলেন, এছাড়া পর্যটকদের জন্য উপকূলীয় অঞ্চলে নৌ-ট্রানজিট দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেয়া হতে পারে। উভয় দেশ সম্মত হলে বাংলাদেশের পক্ষ থেকেও এ ধরনের একটি প্রস্তাব দেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারতের অতীতের সকল চুক্তি অব্যাহত থাকবে : সুজাতা

আপডেট টাইম : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০১৫