অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘বিচলিত নন কামারুজ্জামান’

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান নিজের ফাঁসির রায় কার্যকর নিয়ে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন তার ছেলে হাসান ইকবাল। তিনি আরো জানান, তার বাবা মানসিক ও শারীরিকভাবে দৃঢ় আছেন।

সোমবার রাতে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, তার রায় কার্যকর করা নিয়ে তিনি এবং আমরা কেউ বিচলিত নই। তাকে আমরা হাসিমুখে বিদায় জানিয়েছি।

তিনি আরো বলেন, যে অভিযোগে তার ফাঁসি দেয়া হচ্ছে তা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন। তার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহর আদালতে এর বিচারের ভার দিয়েছেন তিনি।

হাসান ইকবাল আরো বলেন, তরুণ প্রজন্ম এ প্রহসনের বিচারের সমুচিত জবাব দেবে।

এই দেখাই শেষ দেখা কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেখা শেষ দেখা নয় কারণ শেষ দেখা হলে অন্তরঙ্গভাবে কথা বলার সুযোগ পাওয়া যেত। আজ আমাদের সে সুযোগ দেয়া হয়নি।

নিজের কৃতকর্মের বিষয়ে তিনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামানের ছেলে বলেন- তিনি অপরাধই করেননি অনুতাপের প্রশ্নই আসেনা।

তিনি আরো জানান, রায়ের কপি হাতে পেলে আইনজীবীদের সাথে কথা বলে তিনি (কামারুজ্জামান) সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না।

তিনি আরো বলেন, তিনি আমাদেরকে অতীতের মতই পরামর্শ দিয়েছেন-সৎভাবে চলার এবং হালাল উপার্জন করার।

এর আগে সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এরপর রাত পৌনে ৮টার দিকে বেরিয়ে যান।

এ সময় কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে তিনজন শিশুও ছিল।

বিকেল তিনটার দিকে কামারুজ্জামানের সাথে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে পরিবারকে চিঠি পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বিচলিত নন কামারুজ্জামান’

আপডেট টাইম : ০২:২৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫