অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২৫, আহত ২৭

ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৫ যাত্রী নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন আরো ২৭ জন।

বুধবার রাত সোয়া ১টার দিকে উপজেলার কইডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসাইন জানান, সোনারতরী পরিবহনের বাসটি রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ ও পাঁচ জন নারী। আহত ২৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়া হয়েছে।

আহত যাত্রীদের বরাত দিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, দ্রুত গতিতে থাকা বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে বাসটি আরো কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায়। নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

নিহতারা হলেন, ওই বাসের সুপারভাইজার গোপালগঞ্জের মুকসুদপুরের চাওরা গ্রামের মোহাম্মদ ভূঁইয়ার ছেলে শফিকুল ভূইয়া (২২), পটুয়াখালী মিঠাগঞ্জ এর মধুখালী গ্রামের সেলিম সিকদারের ছেলে শাহীন সিকদার (২০) ও পটুয়াখালী খেপুপাড়ার কুমিরমোড়া গ্রামের আব্দুর সালামের স্ত্রী আসমা বেগম (২৭)। বাকীদের নাম পরিচয় জানা যায়নি ।

হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ২৫ যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ও ফরিদপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২৫, আহত ২৭

আপডেট টাইম : ১২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫