অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালেদা আত্মরক্ষার চেষ্টা করছেন : ইনু

নড়াইল : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য সিটি নির্বাচনকে কৌশল হিসেবে নিয়ে আপাতত আত্মরক্ষার চেষ্টা করছেন।

তিনি বলেন, উনি মানুষ পোড়ানোর জন্য এখনো অনুতপ্ত হননি, ক্ষমা চাননি, তওবা পড়েননি। তাই আমরা মনে করি বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পদ্ধতির জন্য বিপজ্জনক ও হুমকি স্বরূপ।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে আমরা যে সাময়িক শান্তি এবং স্বস্তি দেখছি, তা যদি স্থায়ী শান্তিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে খালেদা জিয়া এবং তার সন্ত্রাসীদের সম্পূর্ণরুপে পরাজিত করতে হবে। তা না হলে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া নিরাপদ হবে না।

জাসদ নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাসদের সভাপতি এডভোকেট হেমায়েতুল্লাহ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট রবিউল আলম, সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল জেলা জাসদের সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম খান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও লায়লা সুমন পশমী প্রমূখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খালেদা আত্মরক্ষার চেষ্টা করছেন : ইনু

আপডেট টাইম : ০১:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫